নূরালী গ্রামের বেশ কয়েকজন আমার পরিচিত। এর কারণ, আত্মীয়তাসূত্রে বছরের দুই ঈদের যেকোনো একটি আমাকে এই গ্রামে পালন করতে হয়। আমাকে মানে আমাকে, আমার স্ত্রীকে এবং আমাদের দুই সন্তানকে। ওরা যদিও অন্যত্র তেমন একটা যেতে চায় না, নূরালী আসার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই; বরং বলা যেতে পারে, বেশ একটু উৎসাহই দেখায় তারা। এর প্রধান কারণ, আমার ধারণা, তাদের যা ইচ্ছা তা করার অবাধ স্বাধীনতা।
দ্বিতীয় কারণটি এ রকম–শহরের রোজকার জীবনে দেখে ও ব্যবহার করে অভ্যস্ত না, এ রকম বেশ কিছু ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততা লাভ করা। বলে রাখা দরকার, এ দেশের অনেক গ্রামেরই বাইরের চেহারাটা এখন আর গ্রামের মতো না। বিশেষ করে শহরঘেঁষা গ্রাম যেসব, সেসব গ্রাম বাইরে-বাইরে অনেকটাই বদলে গেছে। টেলিভিশন কিংবা ফ্রিজ–এসব অনেক পুরনো ব্যাপার। ডিশের লাইনও পুরনো হতে চলল; এসবের বাইরে গ্রামের অবস্থাপন্নরা এমন কিছু জিনিস ব্যবহার করে, যা অবাক, আর সত্যি কথা বলতে কী, একটু ঈর্ষাকাতরও করে তোলে।
Showing posts with label মঈনুল আহসান সাবের. Show all posts
Showing posts with label মঈনুল আহসান সাবের. Show all posts
Tuesday, January 12, 2010
Subscribe to:
Posts (Atom)